1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ছিনতাইকারী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ছিনতাইকারী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একটি দেশে তৈরি অস্ত্র পাইপগান জব্দ করা হয়েছে।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।
আটক ৫ ছিনতাইকারী হলেন -কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধশরী গ্রামের হরিপদ চন্দ্র বিশ্বাসের পুত্র অপু চন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩২), নগরীর গোবিন্দপুর এলাকার ভাড়াটিয়া মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শাহ আলম (২৮), নগরীর ঠাকুরপাড়া এলাকার ভাড়াটিয়া মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী (২২), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোপাবাড়ি এলাকার সুজন মিয়ার পুত্র রোজাল ইসলাম ফয়সাল (২১) এবং দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার শফিক মিয়ার পুত্র মহাম্মদ আবিদ (২১)।
এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপ গান, একটি ডিজিটাল সনি ক্যামেরা, লেন্স, ফ্লাসলাইট, তিনটি হাত ঘড়ি, মানিব্যাগ, প্রদীপ কুমার সরকার নামীয় একটি জাতীয় পরিচয় পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, গত ২০ মে বরিশাল জেলায় কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ইজিবাইকে করে যাওয়ার পথে সদর উপজেলার হৃদগড়া এলাকায় ৪/৫ জন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় গত ২২ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়।
এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রাজেশ বড়ুয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD