1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

 

শফিউল আলম রাজীব

“স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করারও আহবান জানান তিনি। এছাড়াও ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD