1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় স্বপ্ন দেখাচ্ছে স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় স্বপ্ন দেখাচ্ছে স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

সাকলাইন যোবায়ের।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ১ নং কাশিনগর ৪ নং ওয়ার্ড জুগিরকান্দি খুন্তা এলাকার মানুষের মাঝে স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (১৯ মে) দুপুরে এলাকার বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা। করোনাকালীন সময় শুরু করে এখন পর্যন্ত গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা গ্রামের মধ্যে নলকূপ স্থাপন, সোলার লাইট, দরিদ্রদের সহায়তা অসচ্ছলদের মাঝে স্বচ্ছলতা প্রদান এবং অসহায় কন্যাদায়গ্রস্ত পিতার মেয়েকে বিবাহর কাজে তারা সহযোগিতা করে থাকেন। ১ নং কাশিনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুগিরকান্দি (খুন্তা) স্বপ্ন ছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি মোহাম্মদ খোকন বলেন,

আমরা কতিপয় প্রবাসী প্রায় ৬০ জনের মত স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে এটি একটি স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক সংগঠন গড়ে তুলি। যার লক্ষ্য হচ্ছে গ্রামের উন্নয়ন করা এবং দোস্ত অসহায় কে সহযোগিতা করা। সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সেবামূলক সংগঠন এ সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে কর্ম ক্ষমতা বৃদ্ধি করে তাদের সক্ষম করে গড়ে তোলা এবং গ্রামের রাস্তাঘাট নলকূপ সহ ব্যাপক উন্নয়নে সহযোগিতা করা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,মোঃ শহিদুল ইসলাম মোঃ মোশারফ হোসেন মো :জামাল হোসেন মো:ইলিয়াস, সহ-সভাপতি হান্নান শিকদার ফারুক শিকদার, ওমর ফারুক, জাকির সিকদার, বিল্লাল শিকদার। মাওলানা আবু তাহের । গিয়াস উদ্দিন মেম্বার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD