1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে ৩ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে ৩ জন আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৭ মে) রাতে গৌরীপুর এলাকার ঈশাখা সিএনজি পাম্প এলাকার সততা আয়রন নামে ভাঙ্গারী ব্যবসায়ীর দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মুরানগর উপজেলার শুসন্ডা গ্রামের অহিদ মিয়ার ছেলে নুর মোহাম্মদ(২০), তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জলিল সরকারের ছেলে জাহিদ সরকার(২৫) এবং সততা আয়রন দাউদকান্দি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল জলিল মাওলানার ছেলে সেলিম মিয়া(৩৪)। এদের বিরুদ্ধে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তালিকাভূক্ত ঠিকাদার মনির হোসেন সরকার দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করেছেন।
মামলার বাদি মনির হোসেন সরকার জানান, আমি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তালিকাভূক্ত একজন ঠিকাদার। গৌরীপুর বালিকা বিদ্যালয় সংলগ্ন আমার গোডাউনে প্রহরীর চাকরী করতো নুর মোহাম্মদ।
কয়েকমাস আগে সন্দেহমূলক আচরনের দায়ে তাকে চাকরীচ্যুত করা হয়। এরপরও প্রায় সময় গোডাউনের আশপাশে তাকে ঘুরাফেরা করতে দেখা যেত। গত ১২ মে আমার গোডাউনে থাকা ৯টি ট্রান্সমিটারের মধ্যে ২টি ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পাই এবং ভিতরের মালামাল নেই। পরে বিষয়টি গৌরীপুর ফাড়ির পুলিশকে জানাই।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বুধবার দুপুরে ইলিয়টগঞ্জ বাজার থেকে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সততা আয়রন নামের ভাঙ্গারী দোকান থেকে মালামাল উদ্ধার এবং আরো দুইজনকে আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD