1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অটিজম বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে অটিজম বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

শফিউল আলম রাজীব:

“অটিজম কোনো অক্ষমতা নয়, একটি ভিন্ন রকম সক্ষমতা” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের আয়োজনে অটিজম বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস ইনক্ সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবীদ্বার এস এ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মিতা চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলী ইমাম, মহিলা শ্রমিক লীগের উপ‌জেলা সভাপ‌তি শাহিনুর লিপি, ফেনী ডায়াবেটিক হাসপাতালের ডা. শাহ মোঃ ফজলে রাব্বী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সমূ‌হের প্রধান শিক্ষক ও পৌর এলাকার মসজিদের ইমামগন। অনুষ্ঠানে অটিজম রোগিদের বিভিন্ন লক্ষন এবং এবিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD