1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মামলার ১২ ঘণ্টার মধ্যে স্বর্ণের চেইন ও দুল সহ ২ ছিনতাইকারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মামলার ১২ ঘণ্টার মধ্যে স্বর্ণের চেইন ও দুল সহ ২ ছিনতাইকারী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৪৬৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীতে স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং দুই ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার রাতে তাদের শনাক্ত করে আটক করা হয় এবং স্বর্ণের চেইন, কানের দুল উদ্ধার করে কাছে ফেরত দেওয়া হয়।

ছিনতাইকারী দুইজন হলো-উত্তর চর্থা এলাকার হান্নান হোসেন ছেলে কামরুল হাসান মজু ওরফে মধু(২৬), কোতয়ারী মডেল থানার মৃত সফিদুল ইসলামের ছেলে মো: জহিরুল ইসলাম জনি(৩৫)।

পুলিশ জানায়- গত ৬ মে শনিবার দুপুরে বকুল বেগম এবং তার স্বামী ওমর ফারুকসহ জেলার মনোহরগঞ্জ উপজেলা থেকে কুমিল্লায় আসে। নগরীর টমছম ব্রীজ নিউ হোস্টেল সংলগ্ন রাস্তায় তারা যানজটে আটকা পড়ে। এসময় দুই ছিনতাইকারী গলায় হলুদ কাটার (ছুরি) ধরে এবং অপর ছিনতাইকারী স্বামীকে ছুরি দিয়ে ভয় দেখায়। ভয়ে তারা প্রায় ২ ভরি ওজনের কানের ২টি স্বর্ণের দুল ও গলার ১টি স্বর্ণের চেইন দিয়ে দেয়। পরে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

১০ মে বুধবার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঐ দুই ছিনতাইকারীকে আটক করে।

পুলিশ আরও জানায়- কামরুল হাসান মজু ওরফে মধুর নামে ডাকাতি, ছিনতাই, দ্রুত বিচার আইন সহ সর্ব মোট ৮টি এবং মো: জহিরুল ইসলাম প্রকাশ জনির নামে ডাকাতি, চুরি, এবং দ্রুত বিচার আইনের ৩টি সহ দুইজনের বিরুদ্ধে ১১টি পূর্বের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD