1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ফ্যান বিহীন পুরুষ ওয়ার্ড, রোগীদের হাসপাতাল ত্যাগ; দালাল দৌরাত্মে অতিষ্ঠ রোগী-চিকিৎসক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ফ্যান বিহীন পুরুষ ওয়ার্ড, রোগীদের হাসপাতাল ত্যাগ; দালাল দৌরাত্মে অতিষ্ঠ রোগী-চিকিৎসক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

শফিউল আলম রাজীব :

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র গরমেও ফ্যান বিহীন চলছে পুরুষ ওয়ার্ড। চিকিৎসা নিতে আসা রোগীরা অসহনীয় গরম সহ্য করতে না পেরে ত্যাগ করছে হাসপাতাল। অপরদিকে দালাল চক্রের দৌড়াতে অতিষ্ঠ হয়ে পরেছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আক্তার হোসেন নামে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের দালাল চক্রের এক সদস্য রোগী ও রোগীর স্বজনদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে আছে। উপস্থিত রোগী ও তার স্বজনরা জানান, হাসপাতালের বহির্বিভাগের ৭নং কক্ষে চিকিৎসা নিতে আসা এক নারীকে চিকিৎসকের দেয়া পরীক্ষা নিরীক্ষা আক্তারের মাধ্যমে করতে বললে ওই নারী রাজি না হওয়ায় উপস্থিত লোকজনের সামনেই সে নারীকে চর-থাপ্পর মেরে লাঞ্ছিত করে। এসময় কর্তব্য চিকিৎসকরা বাঁধা দিলে তাদেরকেও হুমকী দেয়া হয় বলে জানা গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দেবীদ্বারে ১৮টি প্রাইভেট হাসপাতাল এবং ১৮টি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৩৬টি হাসপাতাল ডায়গনষ্টিক সেন্টারের প্রায় শতাধিক দালাল এবং ১৫/২০টি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ’র দৌরাত্মে অতিষ্ঠ রোগি ও স্বাস্থ্য কর্মীরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের নারী ও শিশু ওয়ার্ডটিকে মালামাল রাখার গোডাউন বানিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে নারী রোগীদের স্থানান্তর করা হয়েছে। ফলে দীর্ঘ প্রায় ৩মাস যাবৎ তৃতীয় তলার সামনের বারান্দায় পুরুষ রুগীদের সিট পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই তীব্র গরমে সেখানে বৈদ্যুতিক পাখার ব্যাবস্থা না থাকায় সেবা নিতে আসা রোগীরা আরো বেশী অসুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভর্তিকৃত একাধিক রোগী ও তাদের স্বজনেরা অভিযোগ করে বলেন, হাসপাতালে সুস্থ হতে চিকিৎসা নিতে এসে মনেহয় আরো অসুস্থ হয়ে যাচ্ছি। একে তো নোংড়া পরিবেশ, তার ওপর বৈদ্যুতিক পাখা’র অভাবে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল তুলনায় অনেক কম। প্রতিদিন আউটডোরে রোগির পরিমান ৯শত থেকে হাজার ছাড়িয়ে যায়। ৫০ বেডের স্থলে মাঝে মাঝে ফ্লোরিংসহ ৭০ বেড ছাড়িয়ে যায়। চলমান অতিমাত্রায় তাপদাহে ডায়েরিয়া, কাশি ও ঠান্ডাজনিত রোগির সংখ্যা বেড়ে গেছে। সোমবার দিন রাতে অত্যাধিক গরম ও অস্বাভাবিক লোডশেডিং এর কারনে পুরুষ ওয়ার্ডে একজন রোগি ছাড়া বাকী সবাই হাসপাতাল ছেড়ে গেছে। তৃতীয় তলার নারী ওয়ার্ডে ৫ জন নারী রোগিকে দেখা যায়, বাকী রোগিরাও হাসপাতাল ছেড়েছেন। ডায়েরিয়া ওয়ার্ড, নারী-পুরুষ ওয়ার্ডসহ গতকালের হিসেবে ৩৪ হলেও মোট রোগী আছে মাত্র ২৮ জন। বৈদ্যুতিক পাখাবিহীন পুরুষ ওয়ার্ডের ১ জন ছাড়া সবাই হাসপাতাল ছেড়েছেন। প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের দালাল চক্র এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্মে রোগি, রোগির স্বজন, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা জিম্মী হয়ে থাকতে হচ্ছে। প্রতিবাদ করলেই রোগি ও রোগির স্বজনরা লাঞ্ছিত হতে হয়। অপরদিকে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরাও নিরাপত্তাহীনতার কারনে আপোষ করে চলতে হয় অন্যথায় লাঞ্ছনার শিকার হতে হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন কাজ চলছে। তাই টেম্পোরারি তৃতীয় তলায় পুরুষ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যেই সকল সমস্যার সমাধান হবে। দালালের বিষয়টি উপজেলা পরিষদের মিটিংয়ে উত্থাপন করেছি, আজ (মঙ্গলবার ৮ মে) আক্তার নামে এক দালালের হাতে রোগির স্বজন লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ করলে চিকিৎসকরাও হুমকীর মুখে পড়ে। পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয়েছে। কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও প্রভাবশালীদের সুপারিশ। এসব অনাকাঙ্খিত ঘটনাগুলো সমাধান ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে দালাল নির্মূলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, মহিলা ওয়ার্ডে ৫টি ফেনের ব্যবস্থা করা হয়েছে। বাকী ওয়ার্ডগুলোর ফেন খুব দ্রুতই ব্যবস্থা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD