1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে পিআইবি মহাপরিচালককে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে পিআইবি মহাপরিচালককে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিতঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪২৯ বার পঠিত

শামীম রায়হান॥

প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ তাঁর নিজ গ্ৰাম দাউদকান্দির ইলিয়টগঞ্জে যাওয়ার পথে যাত্রা বিরতিকালে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তৃতীয় মেয়াদে (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা ।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সরকারি বাসভবন পায়রায় পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদকে সাংবাদিকরা ফুল দিয়ে বরণ করে নেন।

শুভেচ্ছা গ্রহণের পর সৌহার্দ্যপূর্ন পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন পিআইবি মহাপরিচালক। আলোচনাকালে পিআইবি মহাপরিচালক সাংবাদিকতার মানউন্নয়নে সাংবাদিকদের পিআইবি’র পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানান । পিআইবি মহাপরিচালক সাংবাদিকদের পার্টিজানের জায়গায় না থেকে নিউজের জায়গায় থেকে সাংবাদিকতা করার পরামর্শ দেন। জাফর ওয়াজেদ বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আধুনিক সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনাকালে সাংবাদিকরা বলেন জাফর ওয়াজেদ আমাদের তথা কুমিল্লার গর্ব। এ দেশের সাংবাদিকতার মান উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। জাফর ওয়াজেদকে তৃতীয় মেয়াদে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ এর মহাপরিচালক পদে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। পূণরায় নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতা আর‌ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শুভেচ্ছা ও মতবিনিময়ে অংশগ্রহণকারী উপস্থিত সাংবাদিকরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন‌, সাংবাদিক হাবিবুর রহমান,শামীম রায়হান, আবু কোরাইশ আপেল,লিটন সরকার বাদল,হোসাইন মোহাম্মদ দিদার, মামুনুর রশিদ রুবেল, রাজিব হোসেন জয়সহ দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD