1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প;সেবা পেলেন ৪শত রোগী - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প;সেবা পেলেন ৪শত রোগী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৮২ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে হতদরিদ্র চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছেন বাংপাই যুব সংগঠন।এসময় নারী পুরুষদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরিক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্প্রতিবার(৪মে)দিনব্যাপী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই চিলেকোঠা রেস্টুরেন্টে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

ফ্রি-চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন গাইনি এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহানাজ পারভীন জেবা, বাত-ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডা.মোঃ শামছুল ইসলাম (বকুল);বাত ব্যথা, প্যারালাইসিস, স্টোক, বক্ষব্যাধি ও এ্যাজমা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. আহসান হাবিব ভূঁইয়া।

সংগঠনের নেতা ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD