1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলম গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীর ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলম গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলমকে (৩৫)গ্রেফতার করেছে থানা পুলিশ।

গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বোন শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা রুজু হলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মঙ্গলবার (২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে চর্থা থিরাপুকুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করে। শাহ আলম (৩৫) নুরু মিয়ার ছেলে বলে জানা যায়। এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন (২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার প্রচেষ্টা কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর দক্ষিন চর্থা থিরাপুকুর এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD