1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার, চৌদ্দগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফেনী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নিহত হয়েছে। এঘটনায় নিহতের বাবা ল্যাপটেন্টে কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ার ও মা মেজর শামীমা সুমিসহ আরো ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার(২৮ফেব্রুয়ারী) বিকাল উপজেলার বাতিসা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ক্যাডেট কলেজের সাদেকা সারোয়ার রাইয়ান কে বহনকারী চট্রগ্রাম অভিমুখি দ্রুতগামী মাইক্রোবাস(ঢাকা মেট্রো ঘ ১৮-৮১৮২) গাড়ীটির চাকা ফাংচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়।এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়, মাক্রোবাসটিতে থাকা সকলেই আহত হন।ফায়ার সার্ভিসের সহযোগিতা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শিক্ষার্থী সাদেকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।আহতদের প্রাথমিক চিকিৎসার দিয়ে কুমিল্লা সিএমএইচএ পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট করে নিহত সাদেকার মরাদেহটি সিএমএইচএ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD