1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন - Dainik Cumilla
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নওশের আলম সরকার আর নেই কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ দেবীদ্বারে মা’য়ের কাছে চেয়ে আইফোন কিনে দেয়ায় আবদার পুরন না করায় গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস

চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

“সমাজ সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ” এ মূলমন্ত্রকে বুকে ধারণ করে প্রতিষ্ঠিত ‘শামুকসার আলোর দিশারী মানবিক কাফেলা’ এর উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারস্থ শামুকসার এলাকায় দুই লক্ষাধিক টাকা ব্যায়ে একটি আধুনিক যাত্রী ছাউনী নির্মাণ করা হয়েছে।

রবিবার (০২ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন, স্থানীয় আলোর দিশারী মানবিক কাফেলার উদ্যোগে নির্মিত আধুনিক যাত্রী ছাউনীটির আজ শুভ উদ্বোধন হল। যারফলে এখানকার কোমলমতি শিক্ষার্থী সহ আশেপাশের সকল সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে। এটির সার্বিক রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নিতে হবে সকলকে। এখানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে। এ সময় তিনি ‘শামুকসার আলোর দিশারী মানবিক কাফেলা’ এর সকল নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোর দিশারী মানবিক কাফেলার প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক গোলাম নবী মজুমদার রাসেল এর দিকনির্দেশনায় এবং সভাপতি মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলোর দিশারী মানবিক কাফেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাহজাদা সুজন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. তোফায়েল আহমেদ তপন, বীর মুক্তিযোদ্ধা মো. জমির উদ্দিন, মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওয়াছিম উদ্দিন, শামুকসার দারুল হুদা দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহজাহান কবির, শামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, ইউপি সদস্য মো. নূরে আলম মজুমদার, সাবেক ইউপি সদস্য মো. ইমাম হোসেন মজুমদার রুবেল।

আলোর দিশারী মানবিক কাফেলার উপদেষ্টা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মো. ফারুক আহমেদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. ছেরু মিয়া, ইলাশপুর যুবসমাজের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক শরীফুল ইসলাম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল রহিম, যুবনেতা মোহাম্মদ আবু হেনা রনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুল ইসলাম, আব্দুল কাদের, সেলিম উদ্দিন, মাছুম বিল্লাহ শাহেদ, মোহাম্মদ জুনায়েদ, আতাউল মাকছুম, রকিবুল ইসলাম, বিল্লাল হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, আরিফুর রহমান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD