
স্টাফ রিপোর্টার।।
সামাজিক ও মানবিক রেজিস্ট্রার সংগঠন ” গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হিসাবে আমি দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।
সম্প্রতি সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। পরিবর্তন এখনই, বাঁচবে আগামী প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সচেতন নাগরিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
নবনিযুক্ত উপদেষ্টা মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, সামাজিক ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই তার অঙ্গীকার। গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশের উপদেষ্টা হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংগঠনটির জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ ভবিষ্যতে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
