1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই শহিদ আবু সাঈদ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এম আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা সাবেক সভাপতি আবুল কাশেম গাফুরী, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিন উদ্দিন মজুমদার, জুলাইযোদ্ধা মোহাম্মদ শিপন, আনোয়ারুল আজিম, আব্দুল হান্নান ও হারুনুর রশিদ।

এছাড়াও আলোচনা সভায় জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ খতিব প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD