1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ডোবার পানিতে নিভে গেল ২ শিশুর প্রাণ,এলাকায় শোকের মাতম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ডোবার পানিতে নিভে গেল ২ শিশুর প্রাণ,এলাকায় শোকের মাতম

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

খেলার ছলে বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়েছিল আট বছরের দুই শিশু ইমরান ও জুনায়েদ। কিন্তু সেই খেলাই যে তাদের চিরতরে কেড়ে নেবে, তা ভাবতেও পারেনি কেউ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের কামরুল মাস্টারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইমরান ওই বাড়ির ইউনুস মিয়ার ছেলে এবং জুনায়েদ একই বাড়ির আবদুল আউয়ালের ছেলে। দুজনেরই বয়স হয়েছিল মাত্র আট বছর।
​স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির পূর্ব পাশের একটি ডোবার ধারে খেলা করছিল। খেলার কোনো একপর্যায়ে তারা দুজনই ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে টের পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
​পোমকাড়া গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন সরকার বলেন, “বাচ্চা দুটির বাবা-চাচারা অত্যন্ত ভালো মনের মানুষ। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো এলাকায় শোকের মাতম চলছে।”
​সিদলাই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার বাদল বলেন, “শিশু দুটি আমার ওয়ার্ডের। এই অবুঝ দুই শিশুর অকাল বিদায় অত্যন্ত বেদনাদায়ক। আমি খবর পেয়েই ওদের বাড়িতে গিয়েছি, পরিবারের খোঁজখবর নিয়েছি। পুরো এলাকায় এখন গভীর শোকের ছায়া।”
​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, “শিশু দুটিকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তাদের মৃত্যু হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
​একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা-বাবা ও স্বজনেরা। তাদের বুকফাটা আর্তনাদে পুরো পোমকাড়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD