1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির কমিটি বিলুপ্ত: ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির কমিটি বিলুপ্ত: ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে।

সোমবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবদুল আউয়াল সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী’র নেতৃত্বাধীন ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

একইসঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক: আবুল হাশেম ভূঁইয়া, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্মআহবায়ক (দাউদকান্দি) । যুগ্ম আহ্বায়ক যথাক্রমে: সৈয়দ তৌফিক আহমেদ মীর, সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক, (মুরাদনগর)। আব্বাস উদ্দিন আহমেদ, কুমিল্লা(উত্তর) জেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক (মেঘনা)। মো. মহিউদ্দিন,
কুমিল্লা(উত্তর) জেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক
(অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, কুমিল্লা(উত্তর)জেলা বিএনপির সাবেক যুগ্ম- সম্পাদক,(দেবীদ্বার), ওসমান গণি ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সভাপতি (তিতাস) ও সুফিয়া বেবগম (কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি, সদস‍্য কেন্দ্রীয় মহিলা দল ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারমান‍্যান, দেবীদ্বার)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘোষণার মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রার সূচনা হলো এবং এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি এবং আলোচনা শুরু হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে জানতে চাইলে স্বাগত জানিয়ে বর্তমান আহবায়ক কমিটির সদস‍্য, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয়তাবাদী মহিল দলের সভাপতি সুফিয়া বেগম, এ কমিটি সর্বগ্রহনযোগ‍্য হয়েছে।

এ ব্যপারে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাবেক সদস‍্য সচিব এ এফ এম তারেক মূন্সীর প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি হেসে বলেন, আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে পরে কথা বলব।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD