1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় কিশোরের আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় কিশোরের আত্মহত্যা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসায় মোঃ জুনায়েদ (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৬ জুলাই) আনুমানিক রাত দেড়টার দিকে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামের হাজী মোতালেবের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
​নিহত জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে তাঁর বোন সাদিয়া আফরিনের স্বামীর ভাড়া বাসায় বেড়াতে যায়। আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জুনায়েদ ওই বাসার বাথরুমের ভেতর তোয়ালে রাখার স্ট্যান্ডের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে।
​দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জুনায়েদের বোন সাদিয়া আফরিন ও স্থানীয় লোকজন বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিচে নামালেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
​খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। জুনায়েদের মা পুলিশকে জানিয়েছেন, মানসিক রোগের কারণেই সবার অগোচরে তাঁর ছেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভুক্তভোগী কিশোর মানসিক রোগে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD