1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুমিল্লার দেবীদ্বারে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক ও গাছের চারা বিতরণের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বিআরডিবি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সুফলভোগীদের মাঝে ঋণের চেক ও চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা ও কলেজ রোড প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয় ।

সভায় দেবীদ্বার উপজেলার পল্লী উন্নয়নের সহকারী অফিসার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বাংলাদেশ পল্লী উন্নয়ন ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

সভাপতি বক্তব্যে অশোক বিক্রম চাকমা বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, উজানিজোড়া কৃষক সমবায় সমিতির সদস্য আব্দুর রাজক, ধলাহাঁস পল্লী প্রগতির মহিলা দলের সদস মাফিয়া বেগম, বিআরডিবি কর্মচারি আব্দুর রহিম ও খোরশেদ আলম প্রমুখ

সভায় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নোমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সামছুল আরেফন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার অর্জিন চাকমা প্রমুখ।

সভা শেষে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক ও গাছের চারা এবং পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD