1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সড়ক পরিবহন আইনে ট্রাফিক পুলিশের তৎপরতা, আটক ৩৩ মোটরসাইকেল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সড়ক পরিবহন আইনে ট্রাফিক পুলিশের তৎপরতা, আটক ৩৩ মোটরসাইকেল

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রাফিক পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১৫ ধারা মোতাবেক যথাযথ কাগজপত্র না থাকা, হেলমেটবিহীন চলাচল, মোটরসাইকেলে একাধিক আরোহী বহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে এসব যানবাহন আটক করা হয়।
​জেলা ট্রাফিক অফিসের পুলিশ সাজের্ন্ট রাজিব মজুমদারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযানে আটক হওয়া ৩৩টি মোটরসাইকেল বর্তমানে আমাদের থানায় এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে অনেকে কুমিল্লা জেলা ট্রাফিক কার্যালয় থেকে মামলার জরিমানা পরিশোধ করে রশিদ নিয়ে আসছেন, এবং আমরা যাচাই-বাছাই করে তাঁদের মোটরসাইকেলগুলো ফিরিয়ে দিচ্ছি।”
​সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে থানা ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD