
আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে কৃষিজমির মাটি কেটে নেয়ার অভিযোগে, ভ্রাম্যমান আদালতের ড্রেজার বিরোধী অভিযানে ব্যাবহৃত ৩টি ড্রেজার ধ্বংস ও ১ হাজার ৫শত ফিট পাইপ বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রসাশন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন এর নেতৃত্বে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া গ্রামে ব্যাবহৃত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১ হাজার ৫শ ফিট পাইপ বিনষ্ট করা হয়।
এসময় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আরোও জোড়ালো ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে সুবিল ইউনিয়নে ৩টি ড্রেজার ও ১হাজার ৫শ ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। কৃষি জমি রক্ষায় দেবীদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।