1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভেজাল পণ্য ও ওজনে কারসাজি বন্ধের প্রত্যয় লাকসামে ক্যাব'র সঙ্গে ইউএনও'র মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভেজাল পণ্য ও ওজনে কারসাজি বন্ধের প্রত্যয় লাকসামে ক্যাব’র সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, বাজার তদারকি জোরদার, ভেজাল পণ্য নিয়ন্ত্রণ এবং ওজনে কারসাজি প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা ক্যাবের সভাপতি মো. সেলিম মীর, সহসভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব খান রোবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক মো. সোহরাব হোসেন, নির্বাহী সদস্য পান্না আক্তার, নির্বাহী সদস্য নাজমুল সুলতানা ববি, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার আঁখি এবং নির্বাহী সদস্য শাহ এমরান। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এর সঙ্গে ব্যবসায়ী, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সুস্থ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। বাজারে ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি, ওজনে কারসাজি, মূল্য তালিকা প্রদর্শনে অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা সারাবছর চলমান থাকবে। তিনি বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ক্যাবের মতো সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করবে।
সভায় ক্যাব নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ক্যাব দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাজার মনিটরিং, ভোক্তাদের অভিযোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনটি জনস্বার্থে কাজ করে যাবে।
আলোচনায় বিশেষভাবে পণ্যে ভেজাল মেশানো, ওজনে কারসাজি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম বন্ধে প্রশাসন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোক্তাদেরও কেনাকাটার সময় সচেতন থাকা, রসিদ সংগ্রহ করা এবং কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের ভেজাল নিয়ন্ত্রণ, ওজনে কারসাজি প্রতিরোধ এবং একটি ন্যায্য ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন ও ক্যাব যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মতামত ব্যক্ত করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD