1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে খাল থেকে যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে খাল থেকে যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল পদুয়ারপাড় এলাকায় সোমবার সকালে খালের পানিতে এক যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার-হাজার উৎসুক মানুষ মৃতদেহটি এক নজর দেখতে ভিড় করে। পরে খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, সকালে হাঁটতে বের হয়ে স্থানীয় আব্দুল্লাহ নামে এক ব্যক্তি কবরস্থানের পাশের খালে কিছু ভাসতে দেখে। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বুঝতে পেরে তিনি লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিবস্ত্র অবস্থায় খালে ভাসছিল।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD