1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় প্রাইভেটকার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় প্রাইভেটকার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৯৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার বলেশ্বর এলাকা থেকে বিপুল পরিমান এই গাজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতয়ালী মডেল থানার এ.এস.আই শিমুল পারভেজ, সঙ্গীয়ফোর্সসহ রাত ১০ টায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর জামে মসজিদের পাশে কবরস্থান সংলগ্ন সড়কে ব্যারিকেড দেয়।

এসময় পুলিশের ব্যারিকেড টের পেয়ে দ্রুত গতিতে আসা (ঢাকা মেট্রো গ-২৫-৮২৪৩) প্রাইভেটকারটি ব্যারিকেডের পূর্বেই থামিয়ে অজ্ঞাতনামা ২ জন আসামী কবরস্থানের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ৩টি প্লাষ্টিকের বস্তার মধ্যে ৭২কেজি গাঁজা উদ্ধার করে।

এই ঘটনায় গাড়ীর মালিকসহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD