1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারের সাবেক পৌর কমিশনার ও সেচ্ছাসেবক লীগ নেতা বিমান বন্দরে আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারের সাবেক পৌর কমিশনার ও সেচ্ছাসেবক লীগ নেতা বিমান বন্দরে আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।

বাড়ি ফেরা হলোনা বাছিরের। বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনে হত‍্যা মামলার আসামী হয়ে দির্ঘদিন প্রবাসে পলাতক থেকে বাড়ির উদ্দেশ‍্যে বিমান বন্দরে নেমেই আটক হলেন তিনি।

রোববার সকালে আরব আমিরাত থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেন। বাছিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

আটক বাছির উদ্দিন(৪০) দেবীদ্বার পৌরএলাকার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। এবং দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার ও সেচ্ছা সেবক লীগ নেতা ছিলেন।

দির্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর দেশে ফিরে বিমান বন্দর থেকেই আটক হলেন বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত‍্যা, ছাব্বির হত‍্যা ও আবু বক্কর হত‍্যার চেষ্টা মামলার এজহার নামীয় আসামী।

বাছির কমিশনারকে গ্রেফতার করেছে বিমানবন্দর

গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত‍্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুল ছাত্র সাব্বিরকে হত‍্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামি।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাছির রুবেল হত‍্যা, সাব্বির হত‍্যা এবং আবুবকর হত‍্যাচেষ্টা মামলার আসামী। তাকে বিমান বন্দর থানা পুলিশ আজ সকালে গ্রেফতার করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD