1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১০ মহরম শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১০ মহরম শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে ১০ মহরম শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল জিকিরা ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল প্রর্যন্ত উপজেলার ৩নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে মাইজ ভান্ডার শরীফের ভক্ত সুফিবাদ গবেষনা ফাউন্ডেশন’ক সাধারন সম্পাদক সুফি মোবারক হোসেন মুরাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাইজভান্ডার শরীফের খলিফা শাকরা দরবার শরীফের আওলাদ সৈয়দ গোলাম মহিউদ্দিন আল শাকরাপুরী।

বিশেষ অতিথি ছিলেন দেবীদের উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাসার, ইঞ্জিনিয়ার মাহবুব মোর্শেদ ভূঁইয়া।

মাইজভান্ডার শরীফের খলিফা শাকরা দরবার শরীফের আওলাদ সৈয়দ গোলাম মহিউদ্দিন আল শাকরাপুরী তার আলোচনায় বলেন, কারবালার মূল তাৎপর্য নিহিত রয়েছে স্বৈরাচারী ও অনৈসলামিক শাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানে। ইয়াজিদের অবৈধ ক্ষমতা ও স্বৈরাচারের কাছে আনুগত্য স্বীকার না করে, ইমাম হুসাইন (আ.) জীবন বিসর্জন দিয়ে শিখিয়ে গেছেন যে, অন্যায় ও অসত্যের কাছে কখনও মাথানত করা যাবে না।

তিনি আরো বলেন, কারবালার মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোক ও বেদনার। শিয়া ও সুন্নি—উভয় সম্প্রদায়ের মুসলমানরাই এই আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন। ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাত সকল মুসলমানকে অবিচার ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার বলেন, কারবালার ঘটনা শুধুমাত্র একটি ঐতিহাসিক ট্র্যাজেডি বা যুদ্ধ নয়, বরং এটি একটি শাশ্বত আদর্শ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে, সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে কারবালার শিক্ষা মানবজাতির জন্য চিরস্মরণীয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সারা রাত জিকির- আশকার, গজল, গান এবং দোয়ার মধ‍্যে শেষ করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD