1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে আবুবকর হত‍্যাচেষ্টা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে আবুবকর হত‍্যাচেষ্টা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকর হত‍্যাচেষ্টা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনেক আটক করে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

আটক আলাউদ্দিন ফকির(৩০) দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের ফকির বাড়ির সাবেক পৌর কমিশনার মরহুম আবু হানিফের ছেলে। আলাউদ্দিন সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক ছিলেন এবং ২০২৩ সালে দেবীদ্বার পৌরসভার ৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ কমিটির সভাপতি ছিলেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার নিউমার্কেট মজুমদার প্লাজার নিজ ব‍্যবসা প্রতিষ্ঠান আলাউদ্দিন ইলেক্ট্রিক দোকান থেকে পুলিশ আটক করে এবং বিকেলে তাকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।

ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জন ও অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. আলাউদ্দিন ফকির(৩০)কে দেখানো হয়েছে। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখে আলাউদ্দিনকে আবুবকর হত‍্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD