
বুড়িচং প্রতিনিধি।।
সোমবার ২২ জুন কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত হবে।
আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠে ও মাজার শরীফ সংলগ্ন স্থানে বাদ আসর থেকে মহাসমারোহে এ ওরুছ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আশেকে রাসুল হযরত মাওলানা মো. আবু তাহের বখশী সুন্নী আল কাদরী, ব্রাহ্মণপাড়া, আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী (শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার), বিশিষ্ট খাদেম হযরত মো. আতাউর রহমান (শাহপুর দরবার শরীফ, কুমিল্লা), কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির দপ্তর সম্পাদক আলহাজ শাহ মো. ইউনুছ গাফফারী বখশী, মাওলানা পীরজাদা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী (গদ্দিনিশীন, নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং), তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা বশির আহমদ ফারুকী, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, খতিব আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ এবং হাফেজ মো. ইকরাম উদ্দিন, ইমাম, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ।
আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ওরুছ মাহফিলে স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
মাহফিল উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।