1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান পাপিয়া আক্তার কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান পাপিয়া আক্তার কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের কৃতি সন্তান মোসাঃ পাপিয়া আক্তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাঃ পাপিয়া আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জনাব মোঃ শাহ আলম। অত্যন্ত মেধাবী ও কর্মঠ এই কর্মকর্তা ৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন সদস্য।
​তিনি এলাকার ঐতিহ্যবাহী বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় জীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং মেধার স্বাক্ষর রেখে আজ তিনি শিক্ষা ক্যাডারের এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।
​বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ ব্যাচের সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারা জানান, পাপিয়ার এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, বরং পুরো ব্রাহ্মণপাড়া উপজেলার গৌরব। তিনি তরুণ প্রজন্মের জন্য, বিশেষ করে এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য একটি বড় অনুকরণীয় দৃষ্টান্ত।
​এ বিষয়ে জানতে চাইলে এলাকার বিশিষ্টজনেরা বলেন, “আমাদের এলাকার সন্তান দেশের একটি অন্যতম বড় শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, এটি অত্যন্ত আনন্দের খবর। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।”
​পারিবারিক সূত্রে জানা গেছে, মোসাঃ পাপিয়া আক্তার কর্মজীবনে আরও এগিয়ে যেতে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD