1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে অবৈধ গ্যাস ব্যবহারে ১.৬১ কোটি টাকার ক্ষতি, কারাগারে দুই জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে অবৈধ গ্যাস ব্যবহারে ১.৬১ কোটি টাকার ক্ষতি, কারাগারে দুই জন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর  প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সরকারি গ্যাস লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)।

মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত ১৬ জুন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পান।

অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস ‘টি’ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের বিল ও জরিমানাসহ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকার ক্ষতি হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, অবৈধ গ্যাস সংযোগ ও পরিবেশ দূষণকারী এ ধরনের কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD