1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে- সফিকুর রহমান সফিক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে- সফিকুর রহমান সফিক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

নেকবর হোসেন।।

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, বরং শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আমি তাদেরকে বলবো যে, তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করে অবদান রাখতে পারে, সেভাবে গড়ে উঠুক।

মঙ্গলবার (১৯ মে) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক।

তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মুনীরুজ্জামান, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মজুমদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে ৩০ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. সফিকুর রহমান ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসা গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD