1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়ির চাপায় সন্তানের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়ির চাপায় সন্তানের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার দেবিদ্বার কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউ মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদরাসায় পড়ুয়া এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

রবিবার ১০টার দিকে উপজেলার পৌর এলাকার আজগর আলী স্কুল এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ওই মাদরাসা ছাত্র। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদরাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

রাব্বি নামের এক চালক জানান, রয়েল সুপার এসি বাসকে ওভারটেক করতে গেলে সামনে আরেকটি লরি আসতে দেখে ব্রেক করলে ছেলেটি নিচে পড়ে যায়। পরে আবার টান দিয়ে ছেলেকে তুলতে গেলে লরিটি চাপা দেয়। নিজের চোখের সামনে ছেলের মৃত্যু দেখে বাবার কষ্ট ছিল অসহনীয়।

আলমগীর নামের একজন অভিযোগ করে বলেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD