1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া সরকার বাড়ির প্রাঙ্গণে একটি নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মে) জুমার নামাজের আগে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদটি উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব সরকারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজুল ইসলাম মিঠুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয়দের উদ্যোগে নির্মিত মনোরম নকশার এই মসজিদটি এলাকায় ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD