1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বজ্রপাতে কৃষকের মৃত্যু ​ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া বজ্রপাতে কৃষকের মৃত্যু ​

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত
মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতে শামসু মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
​নিহত শামসু মিয়া ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
​স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে,    মঙ্গলবার   সকালে বাড়ির পাশে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন শামসু মিয়া। সকালের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে একটি বজ্রখণ্ড তাঁর ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত হয়।
​শামসু মিয়ার ছেলে শাকিব মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, “সকালে বাবা হাসি মুখেই মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বজ্রপাতে সব শেষ হয়ে গেল। আমরা আমাদের একমাত্র অভিভাবককে হারালাম।”
​শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
​সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।
সাকলাইন যেবায়ের

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD