1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লা’র মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পূর্ব বাজারের কলেজ রোডে নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাথেরপেটুয়া বাজারের কাজী টাওয়ারে নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতাল চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আজাদ হোসাইন। অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতাল কতৃপক্ষ।

অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথি বৃন্দ।

সমাজ সেবক সুজন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ফারুক, নাথেরপেটুয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহম্মেদ, ইউনিয়ন পরিষদ সদস্য নাজির আহম্মেদ মেম্বার, দৈনিক আমার দেশ পত্রিকা মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওলানা আব্দুল গোফরান, সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকা সম্পাদক ও লাকসাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সমাজ সেবক মাওলানা আবু জাহের, নাথেরপেটুয়া একাডেমি স্কুল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, নাথেরপেটুয়া ফাজিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, সমাজ সেবক মাস্টার সাইফুল্লাহ, বিপুলাসার ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, সমাজ সেবক সাইফ মাহমুদ লিটন, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ ভূঁইয়া, সমাজ সেবক হাফেজ নাবিল।

উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, পরিচালক বায়েজিদ হোসেন, প্রকৌশলী এম এইচ মিলন, মোহাম্মদ রুবেল প্রমুখ।

অনুষ্ঠান শেষে নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD