1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বারে পুলিশের বিশেষ অভিযানে ৬ লক্ষ টাকা মূল‍্যের ৬ হাজার পিস আতশবাজি (পটকা)সহ শরিফ মিয়া নামে এক পাচারকারীকে সিএনজিসহ আটক করেছে।

তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সুদিপ্ত শাহীনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ‍্যায় দেবীদ্বার উপজেলার ইউছুফপুর সড়কের এগারগ্রাম কলাবাগান সংলগ্নে একটি সিএনজিতে থাকা দু’টি বস্তা ভর্তী ৬ হাজার পিস আতশবাজি (পটকা)সহ সিএনজি ও পাচারকারী চালক মো. আরিফ মিয়াকে আটক করেন।

আটক মো. শরিফ মিয়া (৩০) মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। শরিফ পেশায় একজন সিএনজি চালক এবং বেশী ভাড়ায় ভারত সীমান্ত থেকে বিভিন্ন অবৈধভাবে চোরাই মালামাল মালিক পক্ষের কাছে পৌঁছে দেন।

আটক মো. শরিফ মিয়া জানান, তিনি ১ হাজার থেকে ঝুঁকি বুঝে ২/৩ হাজার টাকায় ভাড়ায় অবৈধভাবে চোরাই মালামাল মালিক পক্ষের কাছে পৌঁছে দেন।তিনি আরো জানান, তার মতো আরো কয়েকজন এসব কাজে যুক্ত রয়েছেন। তারা ভারতের সীমান্ত এলাকার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল বর্ডার থেকে মাদক (গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মসলা, শাড়ী, থ্রীপিস এবং আতশবাজী) সহ বিভিন্ন মালামাল অতিরিক্ত ভাড়ায় পাচার করেন। তিনি আরো জানান, ১৩ এপ্রিল ৬ বস্তায় ১৮ হাজার পিস পটকা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ব‍্যবসায়ী আলম মিয়ার দোকানে পৌঁছে দেই, গতকাল ১ হাজার টাকায় ভাড়ায় ২ বস্তা নিতে যেয়ে আটক হই।

এ ব‍্যারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ হাজার পিস আতশবাজীসহ চালক ও সিএনজিটি আটক করা হয়েছে। উদ্ধার করা আতশবাজির বাজার মূল‍্য প্রায় ৬ লক্ষ টাকা হবে। এব‍্যাপারে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূ্র্বক বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD