1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দুষ্কৃতকারীরা দফায় দফায় মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা”

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

 

দৈনিক কুমিল্লা  রিপোর্ট

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন পুরুষের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দূর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD