1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দুষ্কৃতকারীরা দফায় দফায় মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” কুমিল্লার মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন আহত বুড়িচং পৌরসভার খাল পুনঃখননের উদ্যোগ, পরিদর্শন করলেন এমপি জসিম ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত

 

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের পাত্ররবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. কাউসার (৩৮) এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর (মুচি বাড়ি) এলাকার কালা চান রবি দাসের ছেলে রাজু রবি দাস গোপী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাত্ররবাড়ি এলাকায় মাদক সেবনের সময় তাদেরকে আটক করেন স্থানীয় বিএনপি নেতা মুর্শিদ। পরে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিএনপি নেতা মুর্শিদ জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিনের নির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করতে তারা কাজ করছেন। তিনি বলেন, মাদক কারবারি ও সেবনকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, দণ্ডপ্রাপ্তদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD