1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দুষ্কৃতকারীরা দফায় দফায় মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” কুমিল্লার মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন আহত বুড়িচং পৌরসভার খাল পুনঃখননের উদ্যোগ, পরিদর্শন করলেন এমপি জসিম ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত


নেকবর হোসেন

​কুমিল্লার বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​সোমবার (০৬ এপ্রিল) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

অভিযান চলাকালে দেখা যায়, বাজারে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার খুচরা পর্যায়ে ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।

ভোক্তা অধিকারের টিম বাজারে গিয়ে দেখেন,
​মেসার্স সরদার এন্টারপ্রাইজ: যমুনা গ্যাসের এই ডিলার প্রতিষ্ঠানটি ডিলার পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ১৯৫০ এবং ২০৫০ টাকায় বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাদের ২০,০০০ টাকা জরিমানা করা হয়, এবং
​মেসার্স রাসেল স্টোর খুচরা পর্যায়ে অনিয়মের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক- মো: কাউছার মিয়া বলেন, ​ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উক্ত ​অভিযান চলাকালীন সময়ে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD