1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার - Dainik Cumilla
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রামের আবুল কাশেমের মেয়ে ফারজানা আক্তার (১৯)-এর সঙ্গে প্রায় তিন বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান অনিক (২৮)-এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাঁদের দাম্পত্য জীবনে কলহ দেখা দিলে বিচ্ছেদ ঘটে। পরে ফারজানা অন্যত্র বিয়ে করলেও কয়েক মাসের মধ্যে সেই সংসার ভেঙে যায়। পরবর্তীতে আবার প্রথম স্বামী অনিকের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁরা ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
স্বজনদের অভিযোগ, মোবাইল ফোনে টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। ঘটনার দিন (২৯ মার্চ) সকালে স্বামী বাসায় না থাকাকালে কল্পবাস এলাকায় একটি টিনশেড ভাড়া ঘরের ভেতরে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় নিহতের ভাই সুমন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। মামলায় স্বামী মেহেদী হাসান অনিককে আসামি করা হয়েছে। পুলিশ ২৯ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD