1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই - Dainik Cumilla
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার থেকে  ।।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই।

তিনি শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় ঢাকার এ্যাভার গ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে এক মাত্র কণ্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ন্যপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী।

উল্লেখ্য প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৯ এবং ২০১৪ ইং সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন আজ শনিবার (বাদ মাগরিব) নিজ স্বামীর বাড়ি কুমিল্লর দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে প্রয়াত স্বামী ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD