1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে - Dainik Cumilla
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

নোকবর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।। 

কুমিল্লার বরুড়ায় চলন্ত মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সঞ্জয় সরকার।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।​নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ও তার স্ত্রী ফারজানা আক্তার কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারায়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD