1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন - Dainik Cumilla
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কে বাসের চাপায় সিএনজি ধুমড়ে নিহত -১ আহত ৩ বাসের ধাক্কায় কুমিল্লায় প্রাইভেট কারের ৫ আরোহী নিহত বরুড়ায় ছেলের বিরুদ্ধে থানায় বাবার অভিযোগ। বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষনের চেষ্টায় কিশোর গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু ব্রাহ্মণপাড়া রাস্তার পাশে মুরগির খামার, ভোগান্তিতে হাজার মানুষ

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোর ৫টা ৫২ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬-এর সূচনা করা হয়।

সূর্যোদয়ের পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বুড়িচং উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল ৮ টা ৩০ মিনিটে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউটস ও গার্লস গাইডের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুটবল ম্যাচ ও কাবাডি খেলার আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD