1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

. মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, থানা পুলিশ, আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
সকালে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরে বিএনপির নেতাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
পরে উপজেলা ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে ও শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার সব সরকারি-বেসরকারি ভবন, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD