1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে এনসিপির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা; বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে এনসিপির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা; বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

মহাগ্রন্থ আল-কোরআন নাজিলের মাস পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ‘ হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘ সিজন-২ এর চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে ওই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকার কথা থাকলেও, সংসদীয় অধিবেশনের কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি।

উপজেলা ছাত্রশক্তি প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অধ্যক্ষ ডঃ হিফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, মাওলানা মোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, এনসিপি নেতা শামীম আহমেদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মুক্তাদির জারিফ সিক্ত, রায়হান সিদ্দিকী, কাজী নাসির প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করে। নতুন প্রজন্মকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিফজুল কোরআনের মাধ্যমে তরুণ প্রজন্ম দ্বীনী শিক্ষায় সমৃদ্ধ হলে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে।

আয়োজকরা জানান, ১৫০জন প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা সিজন-২ শুরু হয়েছে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ১০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আজ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রতিযোগীদের উৎসাহ প্রদানে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

হিফজুল কুরআন প্রতিযোগিতা সিজন-২ পর্বে প্রথম স্থান অধিকার করেছে ১১ বছর বয়সের কিশোর মোঃ আরিক হাসান আবিদ। সে ঢাকার সিদ্ধিরগঞ্জ তারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD