1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে কৃষি জমিতে পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল সফলভাবে ধ্বংস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে কৃষি জমিতে পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল সফলভাবে ধ্বংস

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষিজমিতে মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ টিমের সহযোগিতায় খোলা মাঠে নিরাপদে সেটি ধ্বংস করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নি:) মোদাচ্ছের কায়সার (পিপিএম) এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। পরে ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকার একটি খালি জমির নিচু স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরোনো হলেও এখনও সক্রিয় অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় মজিদ চেয়ারম্যান বাড়ির সংলগ্ন কৃষিজমিতে মাটি কাটার সময় পাশের পূর্ব কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। পরে তিনি বিষয়টি চৌদ্দগ্রাম থানাকে অবহিত করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে এটি নিরাপদ স্থানে নিয়ে যায় এবং সেখানে ধ্বংশ করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কায়সার হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় সফলভাবে এটি ধ্বংস করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD