1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ‘জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস’ “দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে যত বেশী জানব আমরা আমাদের ক্ষয়ক্ষতি তত বেশী কমাতে পারব” - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ‘জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস’ “দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে যত বেশী জানব আমরা আমাদের ক্ষয়ক্ষতি তত বেশী কমাতে পারব”

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
“আমাদের দেশ দূর্যোগ প্রবণ দেশ, দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে যত বেশী জানব আমরা আমাদের ক্ষয়ক্ষতি তত বেশী কমাতে পারব।”
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত ‘জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম ওই বক্তব্য দেন।
‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব- তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ভূমিকম্প, বজ্রাঘাত ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠানের প্রদর্শন করা হয়।
উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারিসহ বিভিন্ন পেশার লোকজনের উপস্থিত ছিলেন।
মুরাদনগর ফায়ার সার্ভিস’র ওয়ের হাউজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন নেতৃত্বে ১১ সদস্যের একটি দল,- ভূমিকম্প, বজ্রাঘাত ও অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়ায় প্রদর্শন করেন। মহড়ায় বিদ্যালয়ে কৃত্রিম অগ্নিকা- এবং ভূমিকম্প  পরিস্থিতি তৈরি করা হয় এবং স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে তারা এসে আগুন নেভান। ভূমিকম্পে আটকা পড়া লোক উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতি এবং বজ্রাঘাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক মহড়াও প্রদর্শন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় ওই স্থানে এস শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD