1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রমজানে ব্রাহ্মণপাড়ায় তরমুজের চাহিদা বেড়েছে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রমজানে ব্রাহ্মণপাড়ায় তরমুজের চাহিদা বেড়েছে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রমজান মাসের শেষ দিকে তরমুজের চাহিদা বেড়ে গেছে। তীব্র গরম এবং রোজাদারদের শরীরের পানিশূন্যতা দূর করতে সুস্বাদু ও রসালো ফল হওয়ায় তরমুজের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে উপজেলার বিভিন্ন বাজারে তরমুজ কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার ব্রাহ্মণপাড়া সদর বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আনা তরমুজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। ইফতারিতে তরমুজের শরবত ও ফল হিসেবে তরমুজের ব্যবহার বেশি হওয়ায় অনেকেই বাজারে এসে তরমুজ কিনছেন। তবে চাহিদা বেশি থাকায় দামও তুলনামূলক কিছুটা বেশি রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
নন্দিপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মতিন বলেন, রমজানে তরমুজের চাহিদা সব সময়ই বেশি থাকে। সারাদিন রোজা রাখার পর ইফতারে তরমুজ খেলে শরীরটা অনেকটা সতেজ লাগে। তবে এ বছর প্রয়োজনের তুলনায় দাম কিছুটা বেশি।
ব্রাহ্মণপাড়া সদর বাজারের তরমুজ বিক্রেতা জসিম বলেন, আমরা মূলত নিমসাইর বাজার থেকে তরমুজ কিনে এনে এখানে বিক্রি করি। সরাসরি কৃষকদের কাছ থেকে কিনতে পারলে আরও কম দামে বিক্রি করা সম্ভব হতো। এখন তরমুজের মৌসুম শুরু হওয়ায় দাম কিছুটা বেশি।
ব্যবসায়ীরা আরও জানান, রমজান মাস এবং ক্রমবর্ধমান গরমের কারণে আগামী দিনগুলোতে তরমুজের চাহিদা আরও বাড়তে পারে। তাই বাজারে সরবরাহও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।
স্থানীয়রা জানান, ইফতারির টেবিলে তরমুজ এখন অন্যতম জনপ্রিয় ফল। এক গ্লাস তরমুজের শরবত যেমন ক্লান্তি দূর করে, তেমনি শরীরকে সতেজ রাখতেও সহায়তা করে। এজন্যই রমজানের শেষ সময়ে ব্রাহ্মণপাড়ার বাজারগুলোতে তরমুজের বিক্রি বেশ জমে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD