1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে নষ্ট মরিচ মিশিয়ে গুড়া তৈরি করায় মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে ‘জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস’ “দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে যত বেশী জানব আমরা আমাদের ক্ষয়ক্ষতি তত বেশী কমাতে পারব” দেবীদ্বারে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন রমজানে ব্রাহ্মণপাড়ায় তরমুজের চাহিদা বেড়েছে ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও আতশবাজিসহ গ্রেফতার ১ ঈদকে সামনে রেখে কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও কসমেটিক জব্দ করেছে বিজিবি বাঙ্গড্ডায় বর্নিল আয়োজনে স্যামসাং জেড.এস ডিস্ট্রিবিউশন মোবাইল শো-রুম উদ্বোধন কুমিল্লায় কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামের আপন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ মৃত্যুর ঘটে।

নিহত আয়মান ও আলজাইন উপজেলার বলাকিয়া গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের ছেলে।

নিহত শিশুদের চাচা মোরশেদ আলম জানান, মঙ্গলবার দুপুর প্রায় ২টার পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় খুঁজে পায়।

পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু আয়মান ও আলজাইনের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বলাকিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD