1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুমিল্লায় ইসলামী ফ্রন্টের আলোচনা ও ইফতার মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুমিল্লায় ইসলামী ফ্রন্টের আলোচনা ও ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ও পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইমাম- খতিব, সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ (শনিবার) নগরীর একটি পাটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ইসলামীয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মাওঃ গোলাম মোস্তফা শাহ্।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোঃ মনিরুল ইসলাম,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ,পীরে তরিকত আলহাজ্ব মোঃ ইউনুছ বখশী ও খলিফা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ বেলাল হোছাইন চিশতী, মোঃ আবু বকর, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ইসলামী ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, মোঃ তাবারুক হোসাইন মিয়াজী, বাংলাদেশ সুপ্রিম পার্টি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পায়েল, সৈয়দ আবরার আশরাফী, এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম চিশতী, ডাঃ মোঃ হানিফ বিএ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, দাওয়াতে ইসলামীর পক্ষে মোঃ আলম আখতারীসহ বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বদর প্রান্তরে মুসলমানদের মাঝে যে ঈমানী শক্তি, ঐক্য ও মমত্ববোধ, একনিষ্ঠতা ছিল, সাহাবায়ে কেরাম যেভাবে কুফুর শিরকের বিরুদ্ধে আপোসহীন ছিলেন এসবের কিছুই আজ মুসলিম বিশ্বে নেই। আছে শুধু হিংসা- বিদ্বেষ, দ্বন্দ -সংঘাত, ক্ষমতার লোভ, বিলাসিতা ইত্যাদি। এসব থেকে যতদিন আমরা মুক্ত হতে পারব, ততদিন আমরা লাঞ্ছিত, বঞ্চিত ও নির্যাতিত হতেই থাকব।আজকের দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাই সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাতকে শক্তিশালী করি এবং ঘুরে দাঁড়াই বদরের চেতনা, সাহস ও বীরত্বের ঐতিহাসিক শিক্ষা নিয়ে। বক্তারা আরো বলেন, তরিকতপন্থী ,সুন্নী ,সূফীপন্থী সকল দরবার,খানকার ভক্ত ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার অতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD