1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতি বছরের ন্যায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে মা ফাউন্ডেশন।

গতকাল সকালে উপজেলার ধান্যদৌল গ্রামে মা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফেরদৌস খান চৌধুরীর উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ টাকা, কাপর ও লুঙ্গী, যা পেয়ে অসহায় ও ছিন্নমূল পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। উপহার বিতরণকালে প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফেরদৌস খান চৌধুরী উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে ভবিষ্যতেও যেন আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এসময় মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফেরদৌস খান চৌধুরীর স্নেহময়ী মা জাহানারা খানম চৌধুরী উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার বড় ভাই সবুর খান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মা ফাউন্ডেশনের সদস্য ইসলাম খান চৌধুরী, ইকরাম খান চৌধুরী, জসিম খান চৌধুরী, আক্তার খান চৌধুরী, আলমগীর খান চৌধুরী, জহির খান চৌধুরী, আলেয়া খানম চৌধুরী, কাইয়ুম খান চৌধুরী বশির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ উপহার সামগ্রী পেয়ে উপস্থিত অসহায় ও ছিন্নমূল মানুষরা আনন্দ ও খুশিমনে বাড়ি ফিরে যান এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফেরদৌস খান চৌধুরী ও তার পরিবারের জন্য দোয়া করেন।

এ বিষয়ে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফেরদৌস খান চৌধুরী বলেন, ২০২১ সাল থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম শুরু করেছি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকাবো ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD